সম্প্রতি অনেক প্রবাসী বাংলাদেশীকে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো হয়েছে, তাদের পাসপোর্টে যে সিল গুলো দিয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে :-
RAI (Refusal of All Immigration Facilities): পাসপোর্টে এই সিল বা কোড থাকার অর্থ হলো ব্যক্তিকে মালয়েশিয়ার সকল ইমিগ্রেশন সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। এটি সাধারণত আজীবন নিষেধাজ্ঞাকে (Lifetime Blacklist) নির্দেশ করে ।
BLI (Blacklist): এই কোডটি থাকলে সাধারণত নির্দিষ্ট মেয়াদের (যেমন: ৫ বছর) জন্য মালয়েশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়। তবে ক্ষেত্রবিশেষে অপরাধের গুরুত্ব অনুযায়ী এই মেয়াদ কম বা বেশি হতে পারে।
২০২৪ সালের সাধারণ ক্ষমা (Migrant Repatriation Programme): ২০২৪ সালের ১ মার্চ থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় যারা ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফিরেছেন, মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী তাদের ওপর সাধারণত স্থায়ী নিষেধাজ্ঞা বা আজীবনের জন্য ব্লাকলিস্ট আরোপ করা হচ্ছে।
"হোমে ফিরে যান"
মালয়েশিয়ার ইমিগ্রেশন সিলের মানে?