পাপুয়া নিউগিনি ভিসা বাংলাদেশীদের জন্য।


বাংলাদেশের পর্যটক'রা খুবই সহজে পাপুয়া নিউগিনি'র টুরিস্ট ভিসা করতে পারেন থাইল্যান্ড থেকে ~


# ১ম ধাপঃ

★ থাইল্যান্ড এর ব্যাংককে অবস্থিত পাপুয়া নিউগিনি'র কনসুলেট অফিসে চলে যান।

★ অফিসের ঠিকানাঃ প্রথম ছবিতে দেখতে পাওয়া -

Sino-Thai Tower,

32/59-60, 29/30 Sukhumvit 21 Rd, Khlong Toei Nuea, Watthana, Bangkok 10110, Thailand.

★ ভিসা অফিসার এর সাথে সাক্ষাৎকার দিন।

উনার কাছ থেকে কনফার্ম হয়ে, উনার সহায়তা নিয়ে,

ভিসা আবেদন-পত্রে প্রয়োজনীয় সকল তথ্য সঠিকভাবে লিখুন।

★ সাথে করে আপনার সদ্য তোলা দুই (২) কপি সাদা বেকগ্রাউন্ড এর পাসপোর্ট সাইজের ছবি হোটেল বুকিং এর ফটোকপি এবং রিটার্ন সহ টিকেট বুকিং এর ফটোকপি নিয়ে যাবেন।

★ ভিসা ফি তিন হাজার (৩,০০০) থাই-বাথ্ সাথে করে নগদ নিয়ে যাবেন।

★ সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার পর, কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় ছবির মতো আপনার নাম এবং পরিশোধ করা অর্থের পরিমাণ উল্লেখিত একটি মানি রিসিপ্ট দিয়ে দিবে।

# ২য় ধাপঃ

★ ইন্শাআল্লাহ্ এক (১) এক দিন পরে-ই, তৃতীয় ছবির মতো, পাপুয়া নিউগিনির ছয় (৬) মাস মেয়াদি, টুরিস্ট (সিল) ভিসা পেয়ে যাবেন।

★ এখন ছয় (৬) মাসের মধ্যে যেকোনো সময় টিকেট কেটে ঘুরে আসতে পারেন, অস্ট্রেলিয়ার খুবই কাছের সুন্দরতম দেশ পাপুয়া নিউগিনি।

★ এক সঙ্গে মালয়েশিয়া/চায়না/হংকং এবং ফিলিপাইন ভ্রমণের পরিকল্পনা রাখতে পারেন,

সেক্ষেত্রে তিন/চার দেশের ভ্রমণ হিসেবে তুলনামূলক খরচ অনেক কম পরবে।

★ মনে রাখবেন পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরেসবি-তে যাওয়ার জন্য ফিলিপাইনের রাজধানী ম্যানিলা, হংকং, চায়নার গুয়াংজু এবং সিঙ্গাপুর থেকে ফ্লাইট পেয়ে যাবেন। তবে ফিলিপাইন থেকেই সর্বনিম্ন ভাড়ায় বিমান টিকেট পাবেন।


 পরিশেষে লাইক, কমেন্ট, শেয়ার এবং আইডি-টা ফলো করার অনুরোধ করছি।

"হোমে ফিরে যান"